স্বরূপকাঠিতে শত বছরের পুরোনো তাম্রমুদ্রা পাওয়া গেছে। জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার সোহাগদল গ্রামের মো. জাহিদ হোসেনের পুকুর খননকালে মহিলা শ্রমিক মরিয়ম ও দিলু একটি ছোট পিতলের ঘটি পায়। পরে ঐ ঘটিতে ২০৭ পিস তাম্রমুদ্রা পায়। মালিকের কাছে বিষয়টি শ্রমিকরা গোপন করে। পরে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে ঘটনাটি ফাঁস হয়। খবর পেয়ে থানা পুলিশের এসআই আব্দুস সোবাহান গতকাল রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন মূল্যমানের ১২৪ পিস তাম্রমুদ্রা উদ্ধার করে।
