গাজীপুরে চট্টগ্রাম সমিতির মিলন মেলা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে অবস্থানরত চট্টগ্রামবাসীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর জেলা শাখার চট্টল দিবস ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর সার্ডি ক্যাম্পাসে এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি এ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও বিচার বিভাগের উপসচিব মোঃ শহিদুল আলম ঝিনুক, ড. আবু তাহের মাসুদ প্রমুখ।
জয়পুরহাটে দলিতদের অধিকার শীর্ষক কর্মশালা
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে দলিতদের অধিকার ও ক্ষমতায়ন শীর্ষক জেলা পর্যায়ে অধি-পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শনিবার হরিজন অধিকার আন্দোলনের আয়োজনে এবং পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) ও হেকস সুইজারল্যাান্ডের আর্থিক ও কারিগরি সহায়তায় সামাজিকভাবে বিচ্ছিন্ন দলিত ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন জীবনমান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম। বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল।
মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবীকে গত শনিবার বিকেলে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখা। শিক্ষক সমিতির সভাপতি ও কে, এম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তফা জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন, নূর হোসেন মোল্লা, শিক্ষিকা হেলেনা খানম, যুবলীগ আহবায়ক সেলিম মাতুব্বর ও আলাউদ্দিন আল আযাদ প্রমুখ।
রূপগঞ্জে শিক্ষক হত্যার প্রতিবাদে অবরোধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান বাবু হত্যার প্রতিবাদে গত শনিবার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বাইপাস সড়কের শিমুলিয়া এলাকা অবরোধ করে রাখে। এ সময় ৩টি যাত্রীবাহী পরিবহন ভাংচুর করে। তখন সড়কের উভয়দিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেয়।
সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের ক্রীড়া সম্পন্ন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সাবেক পৌর চেয়ারম্যান বখতিয়ার কবির উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ শাহ।
বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এছাড়া মেধাবী ১৮ জন শিক্ষার্থী কে পুরস্কৃত করা হয়। শুক্রবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সংস্থার সভাপতি মো. সেবুল মিয়ার সভাপতিত্বে ও সৈয়দ জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান মো. লিলু মিয়া, শিক্ষানুরাগী আব্দুল ওয়াদুদ বিএসসি, বিশ্বনাথ কলেজের সাবেক প্রভাষক যুক্তরাজ্য প্রবাসী বাবরুল আহমদ বাবুল প্রমুখ।
ফরিদপুরে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের স্কিলস কম্পিটিশন
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধির সহায়ক হিসেবে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ফরিদপুর শহরের কমলাপুরে ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে গোবর থেকে বিদ্যুত্ উত্পাদন, ভবনের গুরুত্বপূর্ণ দরজায় ইলেকট্রিক এ্যালার্ম যুক্ত সিকিউরিটি সার্কিট, কম্পিউটার নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, যানবাহনের টোল আদায়সহ মডার্ন সিটির মডেল উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
কচুয়া ডিগ্রি কলেজে বিদায় অনুষ্ঠান
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ শাহ জালালউদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক সোলাইমান মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নবনির্বাচিত কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলালউদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভাইস প্রিন্সিপাল সোলাইমান মিয়াজী, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাসিরউদ্দীন শিশির, সাবেক ছাত্রলীগ নেতা মনির প্রধান , পরীক্ষার্থী মেহেদী ও মোসাম্মত্ সুফিয়া আক্তার প্রমুখ। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও মোনাজাত। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বাঘাবাড়ীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শাহজাদপুর শাখার উদ্যোগে বাঘাবাড়ী মিল্ক ভিটা মিলনায়তনে এস,এম,ই গ্রাহকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাহজাদপুর শাখার ম্যানেজার আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জোনের জোনাল হেড এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসাইন। এতে বক্তব্য রাখেন আব্দুল অলি খাঁন অরুন, নজরুল ইসলাম, রুহুল আমিন, হাজী হায়দার আলী, মান্নান সিকদার প্রমুখ। গ্রাহক সমাবেশে বক্তারা ব্যাংকের এসএমই ও সকল প্রকার ঋণের উপর লাভের হার কমানোর দাবি জানান।
নাটোরে স্কুল ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান
নাটোর প্রতিনিধি \ নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশন ঐ স্কুলের ৩২ জন ছাত্রকে বার্ষিক বৃত্তি দিয়েছে। এই উপলক্ষে গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী আবুল হাশেম। স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা বানুর সভাপতিত্বে বক্তৃতা করেন নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক, দিঘাপতিয়া এম কে কলেজের উপাধ্যক্ষ আহমেদুল হক চৌধুরী স্বপন, অধ্যাপক মুজিবুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন টগর, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী আব্দুল কুদ্দুস সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মঈদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের স্কিলস কম্পিটিশন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের পদার্থ ল্যাবে স্কিলস কম্পিটিশন- ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কিলস কম্পিটিশনের মূল্যায়ন কমিটির সদস্য-সচিব মোহাম্মদ মনিরুল হক, সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ সেলিম, রোকসানা আক্তার, মোঃ তোফাজ্জল হোসেন, বিজয়নগর প্রেসক্লাব সভাপতি আমির মাহমুদ ভূইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, জাপার সম্পাদক এমদাদ বারী প্রমুখ।
জগন্নাথপুরে হালিমা খাতুন ট্রাস্টের বৃত্তি প্রদান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী সৈয়দ হুমায়ুন কবির ফুজেল কর্তৃক প্রতিষ্ঠিত হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ করা হয়েছে। গত শনিবার বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। সৈয়দ মুদাচ্ছির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, এডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ প্রমুখ
ইসলামপুরে আউশ প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি \ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ইসলামপুর উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা কৃষি অফিস চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক আলেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আউশ প্রণোদনা কর্মসূচি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল কাসেম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুত্ফুন নাহার, বিআরডিবি কর্মকর্তা আঃ রাজ্জাক ও কৃষক নজরুল ইসলাম প্রমুখ।
ফরিদপুরে দুর্নীতি প্রতিরোধে রচনা প্রতিযোগিতা
ফরিদপুর (পাবনা) সংবাদাদাতা \ গত শনিবার দুপুর ১২টায় ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের ছাত্র-ছাত্রীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সততা সংঘের সকল ছাত্র-ছাত্রীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ফরিদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে কর্মসূচির অংশ হিসাবে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধবপুরে আশার ফিজিওথেরাপী ক্যাম্প
হবিগঞ্জ প্রতিনিধি \ মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে তিনদিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত শনিবার আশা’র নয়াপাড়া ব্রাঞ্চে এ ক্যাম্পের উদ্বোধন করেন নয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক সৈয়দ মোঃ শামিম ও মোঃ কামরুল হাসান অপু, আশার মৌলভীবাজার জোনের জোনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী , হবিগঞ্জের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী, এরিয়া ম্যানেজার মোঃ কামাল হোসেন, মোঃ ফজলুল হক, আশার হবিগঞ্জ জেলার এ্যাসিস্টেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার সোহাগ সাহা টিটু, ডাঃ মোঃ আলাউদ্দিন প্রমুখ।
দুষণমুক্ত পরিবেশ গড়তে লালপুরে ‘ওয়েস্ট বাসকেট’ বিতরণ
লালপুর (নাটোর) সংবাদদাতা\ দুষণমুক্ত পরিবেশ গড়তে নাটোরের লালপুর উপজেলার চা ষ্টলগুলোতে ‘ওয়েস্ট বাসকেট’ বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আভা ডেভেলপমেন্ট সোসাইটি। গত শনিবার বিকালে আভা’র নিজস্ব অর্থায়নে চা স্টলে দোকানদারদের হাতে ‘ওয়েস্ট বাসকেট’ তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি’র উপজেলা গভর্নেন্স প্রজেক্টের ডিভিশনাল ফেসিলিটেটর রফিকুল ইসলাম, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, গোপালপুর পৌর মেয়র মুনজুরুল ইসলাম, সংস্থার চেয়ারম্যান অধ্যাপক সহিদুল ইসলাম, নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, আভা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী গোলাম আলী সুমন প্রমুখ ।
গাজীপুরে ব্র্যাকের নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
গাজীপুর প্রতিনিধি\ ‘নারীর প্রতি সকল ধরনের নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা গতকাল রবিবার গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম বাদামী, শরীফ আহমেদ শামীম, দেলোয়ার হোসেন, মোসাদ্দেক হোসেন এবং ব্র্যাকের জিকিউএএল কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট মো: খালেকুজ্জামান, মোছা: লাভলী আক্তার প্রমুখ।
হোমনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল রবিবার হোমনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, গভর্নিংবডির সদস্য চন্দন লাল রায়, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও মনোয়ার হোসেন, ছাত্রনেতা অহিদ মোল্লা, রফিকুল ইসলাম, নূর মোহাম্মদ, সালাহ উদ্দিন ও পরীক্ষার্থী মো. মাইনুদ্দিন প্রমুখ।
পুঠিয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রবিবার এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব ফরহদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি তথ্য কমিশনের সচিব ফরহাদ হোসেন তথ্য অধিকার আইনে ৩৭টি সেকশন সম্পর্কে সম্মুখ ধারণা দিয়ে বলেন, ১৯৮৪ সালে দেশের সাংবাদিক গোষ্ঠী, ১৯৯৭-৯৮ সালে এনজিও ও পরবর্তীতে আন্তর্জাতিক সেমিনারে তথ্য অধিকার আইন চেয়ে দাবি উঠে।
রায়গঞ্জ ডিগ্রি কলেজে নবীনবরণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলেজ মাঠের শহীদ মিনার স্থায়ী মঞ্চে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা আ.লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ তথ্য প্রযুক্তির ব্যবহার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল রবিবার কুমিল্লার মনোহরগঞ্জে শুরু হয় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোরশেদ। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ , এনজিও, প্রাণিসম্পদ অফিস, শিক্ষা অফিস ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মন্ডল প্রমুখ।
সোনারগাঁয়ে সাংবাদিক হত্যার বিচার দাবি
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি ও দৈনিক ভোরের পাতার সোনারগাঁও প্রতিনিধি দেলোয়ার হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে। গতকাল রবিবার জার্নালিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টুর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় মানববন্ধন করা হয়।
ভৈরবে পিআইবি’র প্রশিক্ষণ সমাপ্ত
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল রবিবার দুপুরে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ভৈরব প্রেসক্লাবে এ কর্মশালায় ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও কটিয়াদীর উপজেলার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। ভৈরব প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর।
নন্দীগ্রামে এমপিকে সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ বগুড়া নন্দীগ্রাম উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে এমপি রেজাউল করিম তানসেনকে গতকাল রবিবার এক সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র কলেজের সভাপতি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নন্দিগ্রাম-কাহালু সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, নির্বাহী কর্মকর্তা অভিজিত্ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, ব্যবসায়ী মাহাবুবর রহমান রুস্তম, প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু প্রমুখ।
গাজীপুরে শিল্পকলা একাডেমির কর্মশালা
গাজীপুর প্রতিনিধি\ শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল রবিবার গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান। জেলা তথ্য অফিসার মো. সায়েম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অ্যাডভোকেট সুদীপ কুমার মল্লিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা হাতেম আলী প্রমুখ।
বারহাট্টায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু
বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা\ বারহাট্টায় আনসার ভিডিপি’র উদ্যোগে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ চলছে। ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন আনসার ভিডিপির সদস্য নিয়ে ২৩ মার্চ ২০১৪ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। বারহাট্টা উপজেলা পরিষদের সম্মেলন কেন্দে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমদ। বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিএম হায়দার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল মনসুর আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন খান, উপজেলা আনসার ভিডিপির দলপতি ফজলুর রহমান খান, বারহাট্টা সদর ইউনিয়ন দলপতি শাহ্ নূরুজ্জামান প্রমুখ।
