বাকৃবির ভেটেরিনারি অনুষদের হিস্টলজি গ্যালারির প্রজেক্টর প্রায় তিন মাস ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। গত ১২ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। অথচ এখন পর্যন্ত এটি বিকল অবস্থায় আছে। ফলে এ বিভাগের ৯২ জন শিক্ষার্থীকে প্রায় সময়ই অন্য গ্যালারিতে যেতে হয়। তারপর ঐ গ্যালারি থেকে ক্লাস করে আবার হিস্টলজি গ্যালারিতে যেতে প্রায় দুই ক্লাসে অর্ধেক সময় পার হয়ে যায়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে বার বার যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। এদিকে আগামী ২৭ এপ্রিল থেকে ক্লাস টেস্ট শুরু হবে। অথচ প্রজেক্টর না থাকার কারণে অনেক বিষয়ে এখনও অন্য শাখার শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছে ‘এ’ শাখার শিক্ষার্থীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. শাকিল হোসেন, শিক্ষার্থী, ভেটেরিনারি অনুষদ(লেভেল-১ সিমেস্টার-১), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
