গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীরা পূর্ণ প্যানেলে জয় পেয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব অ্যাডভোকেট এমএম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মেজবাহউদ্দিন খোকন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এমডি ফায়েকুজ্জামান, অ্যাডভোকেট বিষ্ণু দাস অধিকারী এবং সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল ফজল সেতু ও অ্যাডভোকেট শওকত হোসেন সিকদার নির্বাচিত হন।
