কোটিপতি ভিখারি!

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:১৭
সৌদি আরবের শতায়ু বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যুর পর তার কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গেল। পাওয়া গেল তার বিপুল গুপ্তধন। দীর্ঘ ৫০ বছরে ভিক্ষাবৃত্তির ফলস্বরূপ তার ভাণ্ডারে সঞ্চিত হয়েছে সোনার মুদ্রা, বহু অলঙ্কার, ভূ-সম্পত্তি এবং মোটা ব্যাংক ব্যালেন্স। আয়েশা নামের ওই অন্ধ ভিখারিণী গত ৫০ বছর ধরে জেদ্দার রাস্তায় ভিক্ষা করেন। হঠাত্ করে নিজের বাড়িতে মারা যাওয়ার পর তার বিপুল সম্পত্তির কথা সামনে চলে আসে। বিস্মিত হয় সবাই। সম্পদের দিক থেকে তিনি পাল্লা দিতে পারেন স্বদেশী ধনকুবেরদের সাথে। সৌদি আরবের আল-বালাদে তার চারটি বাড়ি রয়েছে। ব্যাংকে জমা হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৯৩৫ মার্কিন ডলার। ২ লাখ ৬৬ হাজার ৬৪৫ মার্কিন ডলারের সমমূল্যের সোনার কয়েন ও গয়না। আয়েশার মা ও বোন দুজনই ভিক্ষা করতেন। তারা মারা যাওয়ার পর তাদের সঞ্চিত অর্থও উত্তরাধিকার সূত্রে পান আয়েশা। তবে আয়েশার কোনও আত্মীয় না থাকায় তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি গরীবদের মধ্যে ভাগ করে দিতে। -জি নিউজ