জিয়াউর রহমানের ছোট ভাইয়ের ইন্তেকাল

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:৪০
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ভাই খলিলুর রহমান (৭১) বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রজিউন)। তিনি ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওয়াশিংটনেই তার দাফন হবে বলে বিএনপি সূত্রে জানা যায়। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।