ঐতিহ্যবাহী নারিন্দা গভঃ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তীতে প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গত শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ডিজাইনে বসুন্ধরা খাতার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং সাবেক শিক্ষাসচিব ও জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করেন নারিন্দা গভঃ হাই স্কুল এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল ও স্কুলের প্রধান শিক্ষক সাহিনা আখতার। বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালী।
—প্রেস বিজ্ঞপ্তি
