আব্দুস সাত্তার মোহন্ত
‘আমিতো মরেই যাবো’ গানের স্রষ্টা মরমী বাউল কবি আব্দুস সাত্তার মোহন্তর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে কদমপুরে মঞ্জিল-এ-মোহন্তে বিকালে স্মরণ সভা ও মিলাদ মাহফিল এবং সারা রাত বাউল গানের আয়োজন করা হয়েছে।
হোসনে আরা
সাংবাদিক, সাহিত্যিক ও শিশু সংগঠক মরহুম মোহাম্মদ মোদাব্বেরের স্ত্রী কবি হোসনে আরার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকল আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে তার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ১৯৬৩ সালে তিনি শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
মোহাম্মদ লুত্ফর রহমান
মানবতাবাদী সাহিত্যিক ডা. মোহাম্মদ লুত্ফর রহমানের ৭৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ডা. মোহাম্মদ লুত্ফর রহমান একাডেমি ঢাকা ও খুলনায় মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে। উন্নতজীবন, মহত্জীবন, উচ্চজীবন, ধর্মজীবন, মহাজীবন তার উল্লেখ্যযোগ্য প্রকাশিত গ্রন্থ। ১৯২২ সালে তিনি কলকাতায় ‘নারীতীর্থ’ নামে একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেন।
