হিজলায় কাল হরতাল হয়নি

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০২
হিজলা উপজেলায় ১৯ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রবিবার পালন করা হয়নি। গতকাল সকাল থেকে উপজেলার কোথাও বিএনপিসহ জোটের কোনো নেতা-কর্মীদের দেখা যায়নি। এমনকি হরতালের সমর্থনে কোনো মিছিল মিটিং বা পিকেটিংও হয়নি। ফলে উপজেলা শহরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। হিজলা থানার ওসি জানান, পুলিশের পাশাপাশি বিশেষ নজরদারিতে ছিল র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা টিম। গত ২৭ মার্চ উপজেলা নির্বাচনে সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বড়জালিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ দখল করার প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছিল।