গ্যাস সংযোগের দাবিতে সিলেটের ৩ উপজেলায় হরতাল পালিত

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০২
নগরীর জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় গ্যাস সংযোগের দাবিতে গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে। সিলেটের স্থানীয় জৈন্তা জনদাবি পরিষদ এই হরতাল আহ্বান করে। গতকাল সকাল থেকে এই তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হয়েছে। তবে ভারি কোন যানবাহন চলাচল করেনি। সকালে হরতাল আহ্বানকারীরা সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর বাজারে পিকেটিং করে। এসময় দোকানপাট বন্ধ ছিল। গতকাল হরতালের সময় সিলেট-তামাবিল সড়কে পাথর ও কয়লাবাহী ট্রাক চলাচলও বন্ধ ছিল। যানবাহন বন্ধ থাকায় দূর থেকে আসা পর্যটকরা বিপাকে পড়েন।