সিংড়ায় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোয়াইল বালালপাড়া গ্রামের মৃত শুকুর আলীর পুত্র আবু বকরের বাড়িতে শনিবার বিকালে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তির পর রাত ৯ টায় আবু বকর মারা যায়। রামানন্দাখাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সরকার জানান, নিহত আবু বকর আওয়ামী লীগ কর্মী। এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা হয়েছে।
