কাঁধে ব্যাগ নিয়ে এই বয়সে ওদের যাওয়ার কথা ছিল স্কুলে। অথচ ওরা ছুটে মাঠে। কখনও অন্যের গরু চরাতে, কখনও বাবার খাবার দেয়ার জন্য। অবশ্য বরেন্দ্র অঞ্চলের বাবা-মারাও চান তাদের ছেলে সন্তান স্কুলের বদলে থাকুক মাঠে। মাঠ থেকে আলু কুড়িয়ে বাড়ি ফেরার এই ছবিটি রাজশাহীর গোদাগাড়ির চৈতন্যপুর এলাকা থেকে তোলা