আসছে রজনীকান্ত ও দীপিকার ‘কোচাড়াইয়া’

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:১০
একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা। আসছে মে মাসেও তিনি সুপারহিট চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই। কারণ এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার রজনীকান্ত। আগামী পহেলা মে মুক্তি পাচ্ছে রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘কোচাড়াইয়া’। ছবিটি বেশ কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তন হলেও এই মুক্তির তারিখটি নিশ্চিত করেছেন নির্মাতা। শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হবে ছবিটি। পুরো চলচ্চিত্রটিই থ্রিডিতে শুটিং করা হয়েছে, তবে অ্যানিমেশন রয়েছে পুরো চলচ্চিত্রজুড়েই। এরইমধ্যে ইউটিউবে এর ট্রেইলর প্রকাশ করা হয়েছে। ট্রেইলরটি উদ্বোধন করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। আর ছবির মিউজিক করেছেন বিশ্বখ্যাত এ আর রহমান।