‘মিডিয়া ডায়লগ’-এ ইমন-শাহনূর

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:১১
শাহনূর ও ইমন। দুজন দুই প্রজন্মের চলচ্চিত্র তারকা। দুজনেরই আলাদা করে নতুন দুই ছবি মুক্তি পেয়েছে। শাহনুরের মুক্তি পেয়েছে ১২ বছর আগের নির্মিত ‘লাট্টু কসাই’। আর ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ইমনের নতুন ছবি ‘জোনাকীর আলো।’ দুই ঘরানার এই নির্মাণ দ্বন্দ্ব, এখনকার নির্মাতা বা সিনেমা কুশলীদের কাজের ধরণ কেমন, কতটা বদলেছে—এ নিয়েই এ সপ্তাহের ‘মিডিয়া ডায়লগ’-এ কথা বলেছেন তারা। সাংবাদিক ও সংগীত পরিচালক তানভীর তারেকের সঞ্চালনায় ‘মিডিয়া ডায়লগ’-এ ইমন ও শাহনূরের কথায় উঠে এসেছে মিডিয়ার ভেতরের কিছু বিষয়। যেমন কেন অধিকাংশ সিনেমা নির্মাতারা শিল্পীদের স্ক্রিপ্ট দেন না, কী কারণে একই ঘরানার গরিবের মেয়ে-ধনীর ছেলের প্রেম কাহিনীই দেখতে হয়। এইসব সমসাময়িক প্রেক্ষাপটের পাশাপাশি দেশীয় কিছু ব্যতিক্রম উদাহরণ তৈরি করা চলচ্চিত্র নিয়েও আলোচনা হয়েছে। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টায় এশিয়ান টিভিতে।