‘নাট্যযুদ্ধ’ আজ থেকে বরিশাল, সিলেট ও কুমিল্লায়

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:১২
২৮ মার্চ ঢাকা অঞ্চল দিয়ে শুরু হয়েছে নাট্যাভিনয়শিল্পী, নাট্যকার ও পরিচালক খোঁজার প্রথম রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’র অডিশন পর্ব। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় ঢাকা অঞ্চলের এই অডিশন চলবে ৪ মার্চ পর্যন্ত। এদিকে আজ একসঙ্গে শুরু হচ্ছে তিন অঞ্চলের অডিশন পর্ব। এর মধ্যে ৪ এপ্রিল পর্যন্ত চলবে বরিশাল ও কুমিল্লা অঞ্চলের অডিশন। আর ৩ এপ্রিল পর্যন্ত চলবে সিলেট অঞ্চলের অডিশন। আয়োজক প্রতিষ্ঠান ব্যাকড্রপ সূত্রে জানা যায়, বরিশালের লেডিস ক্লাবে আয়োজিত এ অডিশন রাউন্ডের মেন্টর হিসেবে থাকছেন নির্মাতা সৈয়দ আওলাদ। আর বিচারক হিসেবে থাকছেন অভিনেতা আহসানুল হক মিনু, মম মোর্শেদ, অভিনেত্রী রাশেদা চৌধুরী, পরিচালক হাবিব মাসুদসহ আরও অনেকে। অন্যদিকে কুমিল্লা টাউন হলে আয়োজিত অডিশন পর্বে মেন্টর হিসেবে থাকছেন নির্মাতা সকাল আহমেদ।