ই-টিআইএন নিবন্ধনে আরো ৩ মাস সময় বাড়ল

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২১:১১
করদাতাদের অনলাইনে কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিবন্ধনে আরো তিন মাস সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সময়সীমার মধ্যে ই-টিআইএনে নিবন্ধিত হতে ব্যর্থ হলে বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী করদাতাদের উপর জরিমানা আরোপ করা হবে বলে গতকাল এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইতিপূর্বে প্রথম দফায় বর্ধিত তিন মাসের সময়সীমা গতকাল সোমবার শেষ হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, এই সময়ে কাঙ্ক্ষিত পরিমাণ ই-টিআইএন নিবন্ধন হয়নি। বর্তমানে ১০ ডিজিটের টিআইএন নম্বর থাকলেও ই-টিআইএনে ১২ ডিজিটের নম্বর দেয়া হচ্ছে।