আগামী ২৬ ও ২৭ মে নতুন করে মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার দেশটির নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করে।
মিসরে দীর্ঘদিনের একনায়ক হুসনি মুবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। মুরসি পরবর্তী মিশরের অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন সেনা প্রধান সিসি।
