৫ এপ্রিলের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আফগানিস্তানে তালেবান জঙ্গি বিরোধী সেনা অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১৭ জন এবং বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ১৪ জনকে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, আফগান জাতীয় নিরাপত্তা ফোর্স (এএনএসএফ) দেশটির কুনার, নানঘারহার, বাদাখশান, সারি পুল, জুয়াযজান, কান্দাহার, জাবুল, ওয়ারদাক, ঘাজনি এবং হেলমান্দ প্রদেশে শনিবার থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এসময় তালেবানদের সাথে সংঘর্ষে ৩৬ জঙ্গি নিহত হয়েছে।
