ভারতে কন্যাভ্রূণ হত্যা চলছেই
লিঙ্গ সমতা ও উন্নয়ন সংক্রান্ত বিশ্বব্যাংকের এক রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে গত দুই দশক ধরে বছরে প্রায় আড়াই লাখ কন্যাভ্রূণ হত্যা করা হয়। ভূমিষ্ঠ হবার আগে থেকেই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় মেয়েদের। বিশ্বব্যাংকের সমীক্ষা রিপোর্ট বলছে, গত দুই দশকে ভারতে বছরে প্রায় আড়াই লাখ কন্যাভ্রূণ হত্যা করা হয়েছে। — ডয়চে ভেলে
ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ ‘নোয়া’
এবার ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হল হলিউডের চলচ্চিত্র ‘নোয়া’। মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা নবীর চরিত্রে অভিনয়কারীর চেহারা প্রদর্শনের কারণে কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পর ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ হলো এর প্রদর্শন। মুভিটি শুক্রবার ইন্দোনেশিয়ায় মুক্তি দেয়ার কথা ছিল। ইসলামে নবীর চেহারা প্রদর্শন নিষিদ্ধ থাকায় ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। — ডয়চে ভেলে
অসুস্থতার কারণে ছুটি
রেকর্ড সৃষ্টি
২০১৩ সালে জার্মানিতে কর্মজীবীদের মধ্যে অসুস্থতার হার রেকর্ড মাত্রা ছোঁয়। ১৯৯৯ সালের পর এরকম লক্ষ্য করা যায়নি। ঠাণ্ডাজনিত অসুখ-বিসুখই এর প্রধান কারণ। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এর পেছনে আরো কারণ রয়েছে। ২০১৩ সালে কর্মজীবীরা অসুস্থতার কারণে ছুটি নেন গড়ে ১৪.৭ দিন। ২০১২ সালের তুলনায় অর্ধেক দিন বেশি। — ডয়চে ভেলে
