বিশিষ্ট শিশু সাহিত্যিক, কচি-কাঁচার আসরের প্রথম পরিচালক, কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাই-এর স্মৃতি রক্ষার্থে প্রতিবছর ৯ এপ্রিল তাঁর জন্মদিনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও দাদাভাই-এর ছড়া আবৃত্তি প্রতিযোগিতায় ‘দাদাভাই পুরস্কার’ প্রদান করা হয়। গৌরব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ৯০তম জন্মদিন উপলক্ষে এ বছর আগামী ১১ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল ৯টা থেকে সাড়ে ১০টা, দাদাভাই রচিত ছড়া আবৃত্তি প্রতিযোগিতা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা ৪টি গ্রুপে বিভক্ত: ‘ক’ গ্রুপ- শিশু শ্রেণী হতে ১ম শ্রেণী, ‘খ’ গ্রুপ- ২য় শ্রেণী হতে ৫ম শ্রেণী, ‘গ’ গ্রুপ- ৬ষ্ঠ শ্রেণী হতে ৮ম শ্রেণী এবং ‘ঘ’ গ্রুপ- ৯ম ও ১০ম শ্রেণী। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন এন্ট্রি ফি লাগবে না। পেন্সিল, রং, তুলি, ড্রয়িংবোর্ডসহ প্রয়োজনীয় সামগ্রী প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে। ছবি আঁকার কাগজ আয়োজক প্রতিষ্ঠান সরবরাহ করবে। ১০ এপ্রিল এর মধ্যে নিম্ন ঠিকানায় ছবি এবং পরিচয়পত্রসহ রেজিস্ট্রেশন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি
