সাহরাইল হাইস্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:০৬
উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক খান হেলালুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য মো: বিল্লাল হোসেন। তাদের লিখিত অভিযোগে জানা গেছে, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২০০৭ সাল পর্যন্ত ম্যানেজিং কমিটির দৌরাত্ম্যে অধিকাংশ সময়ে প্রধান শিক্ষকবিহীন চলে আসছিল। ২০০৮ সালে খান হেলালুর রহমানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এর পর থেকে স্কুলটি উন্নতি সাধন করে। জেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয় এবং সেরা দশের মধ্যে স্থান পায়। কিন্তু বর্তমান ম্যানেজিং কমিটি অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করতে না পারায় তাকে ১ বছরের জন্য জোরপূর্বক শিক্ষা ছুটি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। তাকে সন্ত্রাসীদের দিয়ে লাঞ্ছিতও করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান মোবাইল ফোনে বলেন, প্রধান শিক্ষকের আনীত অভিযোগ কোনটিই সঠিক নয়।