আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মঠবাড়িয়ায়

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:০৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল চতুর্থ দফায় পিরোজপুরের মঠবাড়িয়ায়। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলালউদ্দিন গত সোমবার উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত খেজুরবাড়িয়া গ্রাম পরিদর্শন করেন এবং সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ করেন। এদিকে তদন্ত দল ওই গ্রামে যাবেন এমন খবর পেয়ে রোববার রাতে মামালার বাদী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, সাক্ষী সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস সালাম মোল্লা ও অপর সাক্ষী মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের বাড়িতে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেছে। মানবতা-বিরোধী অপরাধ মামলার বাদী নুরুল ইসলাম মোল্লা জানান, মামলার আসামিদের লোকজন বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর জন্য এ বোমা হামালার ঘটনার ঘটিয়েছে। মঠবাড়িয়া থানা পুলিশ জানান, গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। এদিকে তদন্ত কর্মকর্তা এএসপি হেলালউদ্দিন ওই গ্রামের সংখ্যালঘু অধিকার বাড়ি পরিদর্শন করেন।