নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছবি সম্প্রতি বিকৃতি করে বাজারে মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে শ্রীঘরে পাঠিয়েছে থানা পুলিশ।
উপজেলা মঙ্গলবাড়ী বাজারের কম্পিউটারে গান ও রিংটোন ডাউনলোডের দোকান থেকে মেমোরীকার্ডে ছবি বিকৃতি করার অপরাধে ছবিসহ থানা পুলিশ বড়শিবপুর গ্রামের জাকিরের ছেলে সোহরাব (২৪)কে কম্পিউটার সরঞ্জাম ও মেমোরীকার্ডসহ আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে জাহানপুর ইউনিয়ন আ’লীগ সম্পাদক গোলাম কিবরিয়া বাদি হয়ে ধামইরহাট থানায় একটি মামলা করে।
