কবরস্থান দখলকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার দিগলকান্দি ও কুচিখালী দু’গ্রামবাসীদের মধ্যে গত রবিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্য দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৪০ বছর যাবত্ দিগলকান্দি ও কুচিখালী গ্রামের মুসলিম সম্প্রদায় একটিমাত্র গোরস্থানে তাদের স্বজনদের দাফন করে আসলেও কয়েকদিন ধরে দিগলকান্দি গ্রামের বাসিন্দারা কুচিখালী গ্রামের লোকজনদের ওই গোরস্থানে দাফন না করার জন্য নিষেধ করে। এনিয়ে দু’গ্রামবাসীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
