বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাধবপুরে শিশুর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিরনগর এলাকায় গতকাল সোমবার সকালে প্রাইভেটকারের ধাক্কায় রুমা আক্তার (৬) নামে এক শিশু মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের পূর্ব মাধবপুর গ্রামের ফুরুক মিয়ার মেয়ে রুমা আক্তার রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে রুমাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।
সীতাকুণ্ডে স্কুল ছাত্র নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত রবিবার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন (১০) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে পৌরসদরের দত্তবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির ছাত্র এবং মৃত আনোয়ার হোসেনের পুত্র।
বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
বগুড়ার দুপচাঁচিয়ায় গত রবিবার ট্রেনের ধাক্কায় কমেলা বেগম (৬০) নামে এ বৃদ্ধা মারা গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কমেলা বেগম তালোড়া রেল স্টেশন বেলঘড়িয়া এলাকায় রেল লাইনের পাশে পাতা কুড়ানোর সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
