মেহেরপুরে সপ্তাহব্যাপী উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি\ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গত রবিবার জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। এতে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সম্পাদক সহকারী অধ্যাপক সাইদরু রহমান প্রমুখ।
ইসলামপুরে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ওরিয়েন্টেশন
জামালপুর প্রতিনিধি\ ‘সুন্দর পৃথিবী আমিও দেখতে চাই এবং শিশুর দৃষ্টি জাতির ভবিষ্যত্’ এই চিরন্তনী বক্তব্য সামনে রেখে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের চক্ষু স্বাস্থ্য সেবা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইসলামপুরে গত রবিবার অনুষ্ঠিত হয় প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে এক শিক্ষক ওরিয়েন্টেশন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। উন্নয়ন সংঘের পরিচালক (এইচআরডি) জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আলোচনা করেন সংস্থার মনিটরিং অফিসার মিনারা পারভীন। এতে বক্তব্যে অংশ নেন উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কর্মকর্তা ইশমত আরা, উপজেলা ব্যবস্থাপক সাহানারা খাতুন প্রমুখ।
মোরেলগঞ্জে স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা
মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা\আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-মোরেলগঞ্জ এডিপি’র উদ্যোগে গত রবিবার স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-স্থানীয় এডিপি’র হেলথ প্রজেক্ট ম্যানেজার অমর ডি কস্তা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর উদ্দিন মোহাম্মদ ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসীম কুমার সমাদ্দার ও স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান হাওলার, এমটি-ইপিআই দিপক কুমার রায়, উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. তৈয়বুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক এ.বি সিদ্দিকী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এম.কে আজিজ প্রমুখ বক্তৃতা করেন।
দেবীগঞ্জে স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ হাসনাত্ জামান চৌধুরী জজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সভাপতি পরিমল দে সরকার এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান লুত্ফুন নাহার লাকী , উপজেলা শিক্ষা অফিসার মনছুর আলী ,মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারী বেগম বক্তব্য রাখেন।
মহেশপুরে ইউপি চেয়ারম্যানদের ষান্মাসিক সমন্বয় সভা
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা\ গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আরডিসি নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে চেয়ারম্যানদের সাথে এক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নেপা ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম। বক্তব্য রখেন এইড এর সমন্বয়কারী তরিকুল ইসলাম ও আরডিসির প্রশাসনিক কর্মকর্তা অধীর সরকার।
রাজীবপুরে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে অবহিতকরণ সভা
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ রাজীবপুর উপজেলায় বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ (জিইউকে) এর উদ্যোগে ‘দুর্যোগকবলিত চরবাসীদের জন্য জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ দেয়ারম্যান শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিলকিছ বেগম, উপজেলা কৃষিকর্মকর্তা আখতারুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রমুখ।
বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুরের বীরগঞ্জে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মো: আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার তার প্রথম কর্মদিবসে স্থানীয় ও জেলা শহরের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া’র সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু, বীরগঞ্জ উপজেলা ইত্তেফাক প্রতিনিধি নিরঞ্জন শাহা পিন্টু প্রমুখ।
দুমকিতে জেন্ডার নারী অধিকার ক্ষমতায়ন কর্মশালা
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকি উপজেলার লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশ আয়োজিত জেন্ডার নারী অধিকার ক্ষমতায়ন এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় হেলথ কেয়ার বাংলাদেশের উন্নয়ন কর্মসূচী সম্বনয়কারী এ কে এম আমিনুল হক অর্থ পরিচালক মিঃ মিহির বাইন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা শিক্ষক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ।
সুজানগরে ইউজেডজিপি বিষয়ক সভা
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার উপজেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে ইউজেডজিপি বিষয়ক এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন ও উক্ত বিভাগের ফ্যাসিলিটেটার রফিকুল ইসলাম।
কাঁঠালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ কাঁঠালিয়া কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা এস এ পিপি ও কে এম কবির প্রমুখ।
চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার চৌদ্দগ্রাম শাখায় গ্রাহকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজার মোস্তফা কামালের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম শাখা প্রাইম ব্যাংকের ম্যানেজার আবুল খায়ের, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার হাবিবুল্লাহ মোঃ ফারুক, পৌর কাউন্সিলর ভিপি জাহাঙ্গীর, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল হান্নান, মোজাম্মেল হক প্রমুখ। এসময় বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
পূর্বধলায় ভিজিলেন্স টিম গঠন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার পূর্বধলায় ৩ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার কেন্দ /ভেন্যুসমূহ পরিদর্শনের জন্য উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মশিহুর রহমানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করা হয়। পরীক্ষা তথ্যাবধায়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন এ টিম গঠন করেন। টিমের অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আল-মামুন এবং পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা শফিকুল আলম শাহীন।
পীরগঞ্জে ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ গত ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পীরগঞ্জ উপজেলা স্কাউটস সমাবেশ ও কাব ক্যাম্পুরী’১৪ ডিএন ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি শাবিবর আহমদ, সমাবেশের ২য় দিনের কর্মসূচিতে বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এবং ৪র্থ দিনে “মহাতাবু জলসা (ক্যাম্প ফায়ারিং)” সহ রাতের কর্মসূচিতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য মোঃ ইমদাদুল হক, জেলা প্রশাসক মুকেশ চন্দ বিশ্বাস।
স্বরূপকাঠিতে ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরজাহান হাবিব সেমি ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকরামুল ইসলাম বাবুল প্রমুখ।
ইসলামপুরে প্রকৃত জেলেদের নিবন্ধন যাচাই করণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে শনিবার উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত জেলেদের নিবন্ধন যাচাই করণ পরিদর্শন করা হয়েছে। বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং জেলেদের তথ্য যাচাই-বাছাই করার উদ্দেশ্যে দপ্তরে সকল গণনা কারীদের নিয়ে আলোচনা করা হয় এবং তথ্য ফরম সঠিক ভাবে পূরণ করার নির্দেশনা প্রদান করা হয়। কাঁচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা মত্স্য কর্মকর্তা জান্নাত-এ-হুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ কামরুল হাসান।
বড়াইগ্রামে জননী হাসপাতালের উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের লক্ষ্মীকোল পুরাতন হল মোড়ে গতকাল সোমবার বেসরকারি জননী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল জলিল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম। বিশেষ অতিথি হিসাবে সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মাহফুজুজ্জামান আশরাফ, পৌর মেয়র ইসাহাক আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, চেয়ারম্যান আব্দুল মমিন, উপাধ্যক্ষ আব্দুল জাব্বার, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুত্ফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কুড়িগ্রামে মাদক বিরোধী আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি \ ‘নেশা নয় স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’শ্লোগানে কুড়িগ্রামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ছাত্র-ছাত্রীদের মাদক সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এ আলোচনা সভার আয়োজন করে।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ বি এম আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক দিলারা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাব উদ্দিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুড়িগ্রাম সার্কেল পরিদর্শক মোঃ ইংগুল আলী প্রমুখ।
কুলিয়ারচরে মুক্তিযুদ্ধ জাদুঘর-এর ভ্রাম্যমাণ প্রদর্শনী
কুলিয়ারচর(কিশোরগঞ্জ)সংবাদদাতা \ গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর-এর উদ্যোগে ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন হয়েছে। শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারকে সমৃদ্ধ ভাণ্ডার ও ইতিহাস সম্পর্কে জানাতেই এই আয়োজন বলে জানান,মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রকল্প সমন্বয়কারী রনি্জত কুমার। এর আগে শিক্ষার্থীদের সমাবেশে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো.জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবু নাছের মো. আব্দুল্লাহ, স্থানীয় মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থীরা।
বাহুবলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সভা
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা \ আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গত রবিবার উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এম সোলায়মান খানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক। এতে বক্তব্য রাখেন ডাঃ লিপি বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ চন্দ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন চন্দ, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক প্রমুখ।
শিবচরে ধূমপান বিরোধী র্যালি ও আলোচনা সভা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ ‘মাদককে না বলুন সুস্থ সুন্দর সমাজ গড়ুন, ধূমপান ত্যাগ করি মাদক মুক্ত বিশ্ব গড়ি’- এই শ্লোগান দিয়ে গতকাল সোমবার অরাজনৈতিক সামাজিক সংগঠন দিশারী’র উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মো: মোয়াজ্জেম হোসেন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অরাজনৈতিক সামাজিক সংগঠন দিশারী’র সভাপতি বিজেন সরকার। আরো বক্তব্য রাখেন বিজয় সাহা, আরঙ্গজেব সবুজ, রবীন্দ চন্দ মালো, সোনা খাঁ ও শিবচরের বাল্য বন্ধু সংগঠনের জাফর জম্মাদার, মো: মোরছালিন, নুরুল ইসলাম, শাহিন আলম প্রমুখ।
মিঠাপুকুরে মত্স্য চাষীদের নিয়ে লিংকেজ ইভেন্ট
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরের নানকর রসুলপুরে মত্স্য চাষী ও মত্স্য চাষে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গদের নিয়ে লিংকেজ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রংপুর টিএমএসএস-এর উদ্যোগে সিসা বিডি প্রকল্পভুক্ত চাষীদের নিয়ে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা দীপক কুমার পাল, বাংলাদেশ ওয়ার্ল্ডফিসের এডিও মোহা. শেখ ফরিদ, টিএমএসএস একুয়াকালচার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে মাছ চাষ বিষয়ে বিভিন্ন সমস্যা ও প্রতিকারের বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
মাগুরায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রোজেক্ট প্রকল্প বিষয়ক সভা
মাগুরা প্রতিনিধি \ মাগুরায় গ্রামীণ উন্নয়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রোজেক্ট প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা গত রবিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাসুদ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।
গঙ্গাচড়ায় বিনামূল্যে কৃষকদের সার ও বীজ বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ আউশ ধান চাষে আগ্রহ বাড়াতে রংপুরে গঙ্গাচড়ায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। গত রবিবার কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, গঙ্গাচড়ার আয়োজনে উপজেলার ১০ ইউনিয়নের ৪৮০ জন তালিকাভুক্ত কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রণোদনা হিসেবে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উদ্বোধন
নবাবগঞ্জ-দোহার (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে । গত রবিবার কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতন করে কীটনাশক ছাড়াই কৃষি জমি এবং ফসলের রোগ-বালাই দমনে সমাধানকল্পে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আই,পি,এম ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার-নবাবগঞ্জ,ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম,এম.পি। এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ শেখ মোঃ জিয়াউর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
বোদায় দুঃস্থদের মাঝে অনুদানের অর্থ ও ঢেউটিন বিতরণ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ বোদা উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে অনুদানের অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন গত রবিবার আনুষ্ঠানিক ভাবে ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৩ হাজার টাকা ও ৩৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ।
নবীনগরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গত রবিবার কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও সেচ সহায়তা প্রদান করা হয় । বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুবুল আলম, কৃষি্ কর্মকর্তা আকন্দ শফিকুল ইসলাম, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল প্রমুখ ।
গাইবান্ধায় গ্রামীণ ফোনের থ্রি-জি সেবা চালু
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় গত রবিবার থেকে গ্রামীণ ফোনের থ্রি-জি সেবা চালু করা হয়েছে। মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে থ্রি-জি সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এহছানে এলাহী। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের ডিস্ট্র্রিবিউশন অপারেশন ম্যানেজার মাহমুদ হাসান, টেরিটরি অফিসার রাশিদুল হাসান, গ্রামীণ ফোনের গাইবান্ধার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী, আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা রবিউল হাসান রাহেল প্রমুখ।
দিনাজপুরে আদিবাসী জনগোষ্ঠীর আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গত রবিবার বালুবাড়ী এনজিও ফোরাম হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজিত ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সহযোগিতায় যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আদিবাসী জনগোষ্ঠির আইন সহায়তা প্রদান কর্মীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়। এতে সভাপতিত্ব করেন রিইব এ্যাসিসটেন্ট প্রোগ্রাম অফিসার মোঃ নাজমুল ইসলাম পলাশ। বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর এস, বদিউজ্জামান। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা ও সহ-সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী।
