আজ ১ এপ্রিল লোককবি আবদুল হাই মাশরেকীর ৯৫তম জন্ম-বার্ষিকী। আবদুল হাই মাশরেকী ছিলেন বাংলাকাব্য সাহিত্যে দারিদ্র্য ক্লিষ্ট কৃষক জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার সফল রূপকার। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবি আবদুল হাই মাশরেকী স্মৃতি পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এদিকে রাজধানীতে লোককবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে। ১৯৮৮ সালে ৪ ডিসেম্বর এই কবি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।—প্রেস বিজ্ঞপ্তি
