কামরুজ্জামান চৌধুরী
সমাজসেবক ও চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী গত রবিবার ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে পুরানো বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থানে মসজিদের পাশে দাফন করা হয়।
সুকুমার চন্দ্র দে
কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, ঘোলপাশা ইউ-নিয়নের সলাকান্দি গ্রামের সুকুমার চন্দ্র দে (৭৫) রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে পারিবারিক কীর্তনখোলায় তার সত্ কাজ সম্পন্ন করা হয়।
মহসিন আহমেদ মনি
ফার্মগেট এলাকায় মনিপুরপাড়ার মরহুম খাজা আহমেদ সাহেবের পুত্র মহসিন আহমেদ মনি (৪৮) গত ২৮ মার্চ হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, পাঁচ বোন রেখে গেছেন। আজ ১ এপ্রিল বাদ আসর তার মনিপাড়াস্থ নিজ বাসভবনে কোরআন খানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
