মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:৩২
মুক্তিযোদ্ধা আবদুর রউফ আজ ১ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা, বাংলা-দেশের মূল সংবিধানের লিপি-কার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ্স এর প্রতিষ্ঠাতা কিউরেটর এ কে এম আবদুর রউফের চতুর্দশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ মাগরিব ৪৫ নিউ ইস্কাটনের ‘দি গ্রান্ড টেরাসের’ এ-১০৩ নং ফ্ল্যাটে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে তার আত্মীয় ও গুণগ্রাহীদের শরিক হতে অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, মরহুম আবদুর রউফ ২০১০ সালে ‘একুশে পদক’ (মরণোত্তর) এ ভূষিত হন।