১৯ দলীয় জোট আবার ১৮ দল হলো

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:০৩
বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে শরিক দল ভাসানী ন্যাপ। সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দলের চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক এ ঘোষণা দেন। ফলে বিএনপির নেতৃত্বাধীন জোট আবার ১৮ দলে পরিণত হলো। শেখ আনোয়ারুল হক বলেন, ১৯-দলীয় জোটে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছিল না। এ কারণে তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেয়। ফলে সেটি ১৯-দলীয় জোটে পরিণত হয়। ভাসানী ন্যাপ ছাড়ার ঘোষণা দেয়ার পরে বিএনপির নেতৃত্বাধীন জোট আবার ১৮ দলে পরিণত হলো।