গার্মেন্ট শিল্পের অবস্থা দেখতে ব্রিটিশ প্রতিমন্ত্রী ঢাকায়

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:০৪
তৈরি পোশাক শিল্পের অবস্থা সরেজমিনে দেখতে গতকাল সোমবার বিকালে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এলান ডানকান। তিন দিনের এই সফরে তিনি গত বছর ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবন ধসের এক বছরে গার্মেন্টস শিল্পের অবস্থার উন্নতি জানতে চাইবেন। গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা, কাজের পরিবেশ সম্পর্কে দেখবেন বলে জানা যায়। রাজনৈতিক ইস্যুতে দলগুলোর মধ্যে সংলাপের ব্যাপারেও মত দিবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করবেন।