আজকের রাশিফল

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৭:৫৪
০২ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১৯ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১ জমাদিউল সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ২ ও ৯। শুভবার:সোম ও মঙ্গলবার। শুভরত্ন: রক্ত প্রবাল ও চন্দ্রকান্তমনি। প্রকৃতিগতভাবে আপনি: কল্পনা প্রবণ ও রোমান্টিক। ব্যক্তিত্ব ও ইচ্ছাশক্তি প্রধানত: প্রভাবিত হবে আবেগ দ্বারা। একটা বৈপরীত্য ও দ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করবে। মৌলিক ও নতুন চিন্তা-ধারায় সহজে আকৃষ্ট হবেন। কোন বাধা আটকাতে পারবে না। অতিরিক্ত উত্সাহ ক্ষতির কারণ হতে পারে। নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য উগ্র হয়ে উঠতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী এমিল জোলা, হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, চিন্তাবিদ হাসান-আল বান্না, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, এলেক গিনিস প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। বেসরকারি চাকরিতে কোনো সমস্যা হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ব্যয় বহুল হতে পারে। পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় আধিক্য দেখা দিতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা কিছুটা ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ শরীর খুব একটা ভালো যাবে না। অতিরিক্ত ব্যস্ততা পরিহার করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজ-কর্মে সাফল্য আসতে পারে। শিক্ষা সংক্রান্ত বিষয় কোন ধরনের কৃতিত্বে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শরীর খুব একটা ভালো যাবে না। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। ঘনিষ্ঠ কারো সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। কোন উদ্দেশ্য সফল হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ গাড়ী চালানোর সময় সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় কোনো দুর্ঘটনার আশংকা দেখা দিতে পারে। মন চঞ্চল হতে পারে। স্বামী স্ত্রীর পারস্পরিক মতের অমিল ঘটার আশংকা আছে। সামগ্রিকভাবে পারিবারিক দিক ভালো যাবে। ব্যয় সংযত করার চেষ্টা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে আশানুরূপ লাভ নাও হতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। অসংযত আচরণের জন্য কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অপ্রত্যাশিত সূত্রে অর্থাগম হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। তথাপি আপনি কর্মক্ষেত্রে সুফল আশা করতে পারেন। কোনো কারণে অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। কারো চিকিত্সার ব্যাপারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আপনজনদের কারো সাথে বিরোধ দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে আরো সংযত রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বেসরকারি চাকরিতে মানুষিক চাপের সম্মুখীন হতে পারেন। বিশেষ কোনো গুণ বা প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোন আর্থিক প্রকল্প বা উদ্যোগ সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ভ্রমণ ফলপ্রসূ নাও হতে পারে। বৃথা অর্থ ব্যয়ের আশংকা আছে। পরিবারের জন্য সদস্যদের সাথে মতানৈক্য হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। যতটা পরিশ্রম করবেন ততটা সাফল্য না আশার আশংকাই বেশি। মানসিক শান্তি অক্ষুণ্ন থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।