১৭ বছর বয়সী জ্যাক এন্ড্রাকার কোন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় অংশ নেননি। তিনি হোয়াইট হাউস দক্ষিণ লন নেভিগেশনে আমেরিইকার প্রেসিডেন্টের উপস্থিতিতে বিজ্ঞান মেলায় অংশ নিয়ে প্রথম হয়েছেন! তার জন্ম যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। উত্তর কাউন্টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জ্যাক একাধারে একজন আবিষ্কারক, বিজ্ঞানী এবং ক্যান্সার গবেষক। জ্যাকের চাচা প্রাণঘাতী অগ্নাাশয়ের ক্যান্সারে মারা যান। এই ঘটনার পর বালক জ্যাক একটি সেন্সর ডিজাইন করেন, যা সহজেই রক্তে ক্যান্সারের রাসায়নিক উপস্থিতি নির্ণয় করতে সক্ষম। তবে এই আবিষ্কার কারো কাছে মূল্যায়ন পায়নি। তিনি প্রায় ২০০ জন বিজ্ঞানীর কাছে তার পেপার উপস্থাপন করলেও কেউ কোন গুরুত্ব দেয়নি। অবশেষে তিনি তার পরামর্শদাতা হিসাবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একজন গবেষককে রাজি করতে সমর্থ হন। তার সহযোগিতায় পূর্বে প্রচলিত অগ্ন্যাশয় ক্যান্সার পরীক্ষার ১০০ গুণ উন্নত ও কার্যকরী পদ্ধতি আবিষ্কার করেন। এরপর থেকে এই বিস্ময় বালকের আর পেছনে ফিরতে হয়নি। ২০১২ সালে তিনি গর্ডন ই মোরে প্রথম পুরস্কার, ইন্টেল ইন্টারন্যাশনাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে প্রথম পুরস্কার সাথে ৭৫ হাজার ডলার অর্জন করেন। এছাড়াও ২০১৩ সালে অর্জন করেছেন অসংখ্য আন্তর্জাতিক পুরষ্কার।
