মোনালিসার সংসারে বিচ্ছেদ

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৪০
খুব বেশি দিন হয়নি, ১২-১২-১২’তে বিয়ে করেছিলেন এ দেশের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিয়ের পরই মিডিয়া থেকে দূরে সরে যান মোনালিসা। বিয়ের কিছুদিন পরই তাদের দাম্পত্যজীবনে ফাটল দেখা দেয়। একাধিকবার বিচ্ছেদের সুরও বেজেছে তাদের সংসারে। তাদের দাম্পত্যজীবনের এই টানাপোড়নের সংবাদ একাধিকবার দৈনিক ইত্তেফাক-এর বিনোদন প্রতিদিন-এ প্রকাশিত হয়। মাঝে একবার মোনালিসার বন্ধুমহল থেকে জানা গিয়েছিল যে, তাদের বিচ্ছেদের ঘটনাও ঘটে গেছে। কিন্তু এসব বিষয় মোনালিসা সম্পূর্ণ গোপন রাখতে চেয়েছিলেন। এর জন্য তিনি মিডিয়া থেকে এ ক’টা বছর অনেক দূরে রেখেছেন নিজেকে। অবশেষে নিজেই স্বীকার করেছেন বিচ্ছেদের কথা। মোনালিসার কথায়, বিয়ের ৩/৪ দিনের মধ্যেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। বিয়ের আগেও এ রকমটা ছিল, তারা ভেবেছিলেন হয়তো বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, যতই দিন গড়িয়েছে, কলহের বিষয়টি যেন ততই প্রকট হয়েছে। এজন্য দীর্ঘদিন তারা দু’জন আলাদাও থেকেছেন। অবশেষে দু’জন মিলেই বিচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে এখন বিচ্ছেদের আইনি প্রক্রিয়াগুলো চলছে।