‘কৃষ থ্রি’-এর পর ‘কুইন’ ছবির অভিনয় পারফর্মেন্সে প্রশংসার জোয়ারেই ভেসেছিলেন বলিউড সেলিব্রেটি কঙ্গনা রানাউত। আর এই প্রশংসাই বোধহয় তার আত্মবিশ্বাস বাড়িয়ে অতিআত্মবিশ্বাসে পরিণত করে। অভিনয়ে টানা দুটি ছবির সফলতার পথে কোনো হোঁচট না খেলেও র্যাম্পে হাঁটতে গিয়ে ঠিকই হোঁচট খেলেন তিনি। উইলস লাইফস্টাইল ইন্ডিয়ান ফ্যাশনের গ্র্যান্ড ফিনালেতে কঙ্গনা ছিলেন বড় আকর্ষণ। ডিজাইনার নম্রতা জোশিপুরারের পোশাক পড়ে র্যাম্পের পথে হাঁটছিলেন কঙ্গনা। কালো রঙের অফ শোল্ডার গাউন পড়ে যখন কঙ্গনা র্যাম্পে প্রবেশ করলেন, তখন চারিদিকে উপস্থিত দর্শকদের মাঝে করতালির জোয়ার। কিন্তু কঙ্গনা হাঁটা শুরু করতেই বিপত্তি। গাউনের কাপড় জড়িয়ে যায় পায়ের সঙ্গে এবং হোঁচট খেয়ে পড়ে যান তিনি। জীবনে বহুবার হেঁটেছেন র্যাম্পে। ‘ফ্যাশন’ ছবির একটি দৃশ্যে কঙ্গনাকে দেখা যায় হাঁটার সময় তার বুকের কাপড় হঠাত্ করেই ছিড়ে যায়, বাস্তবে ঠিক এরকমটা না হলেও পায়ে কাপড় আটকে গিয়ে হোঁচট খেয়ে পড়ে এর চেয়ে কম হয়নি। আর এই ঘটনায় অনলাইনে তোলপাড় শুরু হয়ে যায়। বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্যও করতে শুরু করেন।
