‘অ-এর গল্পে’ স্ত্রী খুন

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
স্ত্রী খুনের গল্প নিয়ে প্রচারিত হবে আজকের ‘অ-এর গল্প’। অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন মাসুম, ছবি, ভৌমিক প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে।