জোকস

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
 সাপ্তাহিক বেতনের দিন। চেক পেয়ে কর্মচারী চিত্কার দিয়ে উঠল। :আমাকে কম টাকা দেওয়া হল কেন? :গত সপ্তাহে ভুলে তোমাকে বেশি টাকা দিয়েছিলাম। তখন তো কিছু বলোনি। :একটা ভুল না হয় হলো, কিন্তু পরপর দু’টি ভুল তো আর হতে দিতে পারি না।  পত্রিকায় ‘লম্বা হোন’ বিজ্ঞাপন দেখে এক লোক গেল সেই অফিসে। কর্মচারী বলল, আপনাকে আগামীকাল আসতে হবে। কারণ আমাদের ফরমগুলো কে যেন আলমারির ওপরে উঠিয়ে রেখেছে। আলমারিটা একটু উঁচু তো। আমরা কেউ নাগাল পাচ্ছি না!  কয়েক দিন হলো চাকরিতে যোগ দিয়েছেন একজন, ট্রেইনি হিসেবে। একদিন ক্যাফেটারিয়ায় ফোন দিয়ে তিনি বেশ জোরেই বললেন, ‘আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো।’ অপর পাশ থেকে আওয়াজ এল, ‘আপনি ভুল এক্সটেনশনে ফোন করেছেন। আপনি কি জানেন কার সঙ্গে কথা বলছেন?’ ট্রেইনি উত্তর দিলেন, ‘না তো, কে রিসিপশনিস্ট?’ তখন অপর প্রান্তের লোকটি চিত্কার করে উঠলেন, ‘আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর।’ সঙ্গে সঙ্গে নতুন ট্রেইনিও চিত্কার করে বললেন, ‘বুড়ো! তুমি কি জানো আমি কে?’ ম্যানেজিং ডিরেক্টর উত্তর দিলেন, ‘না।’ ‘ভেরি গুড, না জানাই ভালো’ বলে ট্রেইনি ফোনটি রেখে দিলেন।  তোমার নতুন চাকরি কেমন লাগছে? তুমি কি সেখানে স্বাধীনভাবে কাজ করতে পার? —ভালোই লাগছে। স্বাধীনতা আছে বেশ। অফিসের সময় ৯-৫টা । তবু আমি ৯টার আগে যেকোনো সময় এবং অফিসে আসতে পারি ও ৫টার পরে যেকোনো সময় চলে যেতে পারি।