করদানে বহুমুখী জটিলতার কারণে অন্তত ৬৩ শতাংশ করদাতা সরকারকে কর দিতে নিরুত্সাহ বোধ করেন। অন্যদিকে ৪৪ শতাংশ করদাতা মনে করেন, কর দেয়া মানেই হচ্ছে ক্ষতি।
বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর দৈনিক দ্য ডেইলি স্টার সেন্টারে বাংলাদেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষণ শীর্ষক এই প্রাক সমীক্ষা জরিপের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কালিপদ হালদার। সুপ্র’র চেয়ারপারসন মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে জরিপের সারসংক্ষেপ তুলে ধরেন রুবায়েত হাশমী। জরিপ প্রতিবেদনে বেশকিছু সুপারিশও তুলে ধরা হয়।
