ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভেলস :ওলাঁদ

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২০:৫৪
ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাঁদ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী মন্ত্রী ম্যানুয়েল ভেলসের নাম ঘোষণা করেন। তিনি পূর্ববর্তী প্রধানমন্ত্রী জিন মার্ক অ্যারল্ট এর স্থলাভিষিক্ত হবেন। সোমবার জিন মার্কের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পদত্যাগপত্র জমা দেয়ার পূর্বে তিনি স্বীকার করেন যে, অনেক ভোটার তার শাসন ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ক্ষমতাসীন সোসালিস্ট দল ভোটারদের কাছে তাদের জনপ্রিয়তা হারানোর কারণে রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা পৌর নির্বাচনে ১৫০টিরও অধিক শহর এবং ৯ হাজার ভোটকেন্দ্রে পরাজিত হয়েছে। ভোট গণনা এখনও চলছে। নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টি ,ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট ও ইউএমপি জয়লাভ করে। ন্যাশনাল ফ্রন্ট ১১টিরও অধিক শহরে জয়লাভ করে।