কেনিয়ার রাজধানী নাইরোবিতে জোড়া বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার নাইরোবির “ছোট মোগাদিসু” নামে পরিচিত সোমালি অধ্যুষিত ইস্টলেইগ শহরতলীতে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় লোকজন ঘরে ফেরার সময় ইস্টলেইগের একটি বাসস্টপ ও ফুটপাতের একটি খাবারের দোকান লক্ষ্য করে বিস্ফোরকভরা বস্তু ছুঁড়ে মারা হয়। কেনিয়ার স্ট্যান্ডার্ড সংবাদপত্র জানিয়েছে, ওই এলাকার ১১তম স্ট্রিটে ৫০ মিটার ব্যবধানে জোড়া বিস্ফোরণের ঘটনা দুটি ঘটেছে।
