চীন ফিলিপাইনকে উত্ত্যক্ত করছে :যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২০:৫৫
চীন ফিলিপাইনকে উত্ত্যক্ত করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। চীনের উপকূলরক্ষীরা সোমবার ফিলিপাইনের একটি জাহাজ আটকে রাখার পর যুক্তরাষ্ট্র এ অভিযোগ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মহিলা মুখপাত্র ম্যারি হার্ফ সাংবাদিকদের বলেন, চীন ফিলিপাইনী জাহাজ দুঘন্টা আটকে রাখে যা উস্কানিমূলক ও অস্থিতিশীলতামূলক পদক্ষেপ। তিনি আরো বলেন, পূর্ব চীন সাগরের প্রত্যন্ত শৈল শ্রেণীতে সেনা প্রতিস্থাপনের অনুমতি ফিলিপাইনের রয়েছে। কারণ সেখানে ২০০২ সালেরও আগে থেকে দেশটির নৌবাহিনী মোতায়েন রয়েছে।