চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:০০
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপির মিরের বাড়ি গ্রামের বাসিন্দা রিকশাচালক জয়দেব সরকার (৩৫) গত ৮ নভেম্বর বাসযোগে ময়মনসিংহ থেকে বাড়ি আসার পথে হরতালের সময় বাসে ভাংচুরের ঘটনায় তার মাথা ও দুই চোখে গুরুতর জখম হয়। পরে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। বাকি চোখটিও নষ্টের পথে। ডাক্তার বলছেন, দ্রুত চিকিত্সা না করলে চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। চোখের চিকিত্সার জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন। দরিদ্র রিকশাচালক জয়দেব তার চিকিত্সার্থে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ একাউন্ট নং ০১৭১৪৮০২৬৯৫ অথবা একাউন্ট নং ০০২০৯১১৯৭, সোনালী ব্যাংক, বড়বাড়ির হাট শাখা, লালমনির হাট।