লামায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষক/শিক্ষিকা বেতন-ভাতা উত্তোলনে চরম ভোগান্তির সম্মুখীন হওয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিক শিক্ষা অফিস থেকে বেতন-ভাতার বিল প্রস্তুত করে দেয়া হলেও উপজেলা হিসাব রক্ষণ অফিস শিক্ষক প্রতি মোটা অংকের উেকাচ দাবি করায় বেকায়দায় পড়েছেন শিক্ষক/শিক্ষিকাগণ। ইতিমধ্যে শিক্ষক নেতৃবৃন্দ ও হিসাব রক্ষণ অফিস কয়েক দফা বৈঠক করে উেকাচের পরিমাণ নির্ধারণ করেছেন। হিসাব রক্ষণ অফিসের দাবিকৃত টাকা জোগাড় করতে অনেক শিক্ষক/শিক্ষিকাকে মহাজন ও দাদন ব্যবসায়ীদের নিকট বেতন ভাতার চেক বন্ধক রাখতে হয়েছে।
