জীবননগরে ভেজাল দস্তা সার ধ্বংস

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:১৮
গতকাল মঙ্গলবার জীবননগরে ভেজাল দস্তা ও দস্তা মনো সার ধ্বংস করা হয়েছে। উপজেলা কৃষি অফিস এসব ভেজাল সার অভিযান চালিয়ে জব্দ করে। কৃষি অফিস প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার ভেজাল সার ধ্বংসকালে ইউএনও সাজেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি সম্প্রসারণ অফিসার সালমা জাহান নিপা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু আফজাল মো. সালেহ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।