শেরপুরে বাসে ডাকাতি

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:১৮
বগুড়া শেরপুরে রবিবার রাতে শাহ ফতেহ আলী নামে একটি যাত্রীবাহী এসি বাসে ডাকাতি হয়েছে। বাসটিতে ২৫ জন যাত্রী নিয়ে ওইরাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। সত্যতা স্বীকার করেন শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা। জানা যায়, ৭/৮ জনের ধারালো অস্ত্রধারী ডাকাতদল বাসটির সকল যাত্রীকে মৃত্যুর ভয় দেখিয়ে লুট করেছে নগদ টাকা ও মুঠোফোন সেট। বাসটি সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পৌঁছিলে ওই ডাকাতদল চালককে ধারালো অস্ত্রে আঘাত করে নিয়ন্ত্রণে নেয়। চালক মো. বাদল (৪৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।