ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:১৯
সোমবার ৭৩টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে যারা বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হলো। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা এ খবর পাঠিয়েছেন। হবিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচংয়ে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা ইকবাল বাহার খান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী তানিয়া খানম নির্বাচিত হয়েছেন। ছাগলনাইয়া (ফেনী) ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এয়ার আহাম্মদ ভূঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা শিল্পী। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেড়া (পাবনা) পাবনার বেড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু শামা, ভাইস চেয়ারম্যান মহিলা পদে বিজয়ী হয়েছেন আসমা খাতুন। মির্জাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান এসএম মোজাহিদুল ইসলাম মনির ও ভাইস চেয়ারম্যান মহিলা মীর্জা শামিমা আক্তার শিফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শাহীন সুলতানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোসাম্মত্ বিলকিস বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা চান্দিনা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোসলেহ উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে জেলার মুরাদনগরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানোয়ারা বেগম লোনা নির্বাচিত হয়েছেন। নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জামায়াত সমর্থিত আব্দুস ছালাম নির্বাচিত হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোছাঃ হাবিবুন্নাহার পপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাঙ্গামাটি রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনের মধ্যে ৩টি উপজেলার ফলাফল পাওয়া গেছে। লংগদু উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লংগদু উপজেলা জামায়াতের আমির মোঃ নাসির উদ্দিন ও (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নুর জাহান বেগম জয় লাভ করেছেন। রাজস্থলী উপজেলায় (পুরুষ) ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অং নু চিং মারমা ও (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ক্রয় সুইউ মারমা জয় লাভ করেছেন। বিলাইছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে শ্যামা চাকমা বিজয়ী হয়েছেন। মাদারগঞ্জ (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন মুন্নি বিজয়ী হয়েছেন। মুন্সীগঞ্জ লৌহজং উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জাকির হোসেন ব্যাপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের নাজনীন আক্তার স্বর্ণা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টঙ্গীবাড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. রুবেল খান বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের এমিলি পারভীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিরাজদিখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একেএম আবুল কাসেম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের হেলেনা ইয়াসমিন বিজয়ী হয়েছেন ত্রিশাল (ময়মনসিংহ) ময়মনসিংহের ত্রিশালে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লুত্ফুন্নেছা বিউটি নির্বাচিত হয়েছেন। কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন স্বপন নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের শর্মিলী দাস মিলি (কলস) নির্বাচিত হয়েছেন। পবা (রাজশাহী) রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১৪ দল মনোনীত প্রার্থী আশরাফুল হক তোতা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী খাইরুন্নেসা। নরসিংদী নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান জামায়াত প্রার্থী জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রামগঞ্জ (লক্ষ্মীপুর) রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ”লীগ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু ভাইস চেয়ারম্যান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদিকা সুরাইয়া আক্তার শিউলি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । নোয়াখালী সোমবার অনুষ্ঠিত নোয়াখালীর সূবর্ণ চর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদ সোরোয়ার্দী। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সালমা সুলতানা । পার্বতীপুর (দিনাজপুর) পঞ্চম ধাপে পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী সাহিদা খাতুন (সাহি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।