প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:৫০
আন্দোলন কর্মসূচি ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরাম। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩ এপ্রিল সকাল ১০টা থেকে ২ ঘন্টা ও ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে তিন ঘন্টা কর্মবিরতি, ১৩ এপ্রিল সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীকী অনশন, ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবরে আবেদন প্রেরণের জন্য স্বাক্ষর সংগ্রহ এবং ৩ মে থেকে ১০ মে ১০ টা থেকে ৪ ঘন্টা কর্মবিরতি। সম্মেলনে শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণির মর্যাদাসহ সহকারী শিক্ষক থেকে তিন ধাপ বেশি বেতন নির্ধারণ করা হয়েছে। এ কারণে দেশের ৩ লাখ সহকারী শিক্ষকের মধ্যে হতাশা বিরাজ করেছে। এ সময় ফোরামের আহবায়ক ওহিদুর রহমান, সদস্য সচিব আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।