চ্যাম্পিয়ন ইবাইস ইউনিভার্সিটিকে সংবর্ধনা

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:৫০
ইলেকশন ডিবেট প্রতিযোগিতা এবারের জাতীয় নির্বাচন কেমন হয়েছে, নির্বাচন কমিশনের অবস্থান, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সহিংসতা, নির্বাচন পর্যবেক্ষণ, গণতন্ত্রের জন্য নির্বাচন, সংলাপ-সমঝোতা ইত্যাদি বিষয়ে দেশের ১৬টি বিশ্যবিদ্যালয়ের অংশগ্রহণে মক পার্লামেন্ট ‘ইলেকশন ডিবেট’ অনুষ্ঠিত হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইবাইস ইউনিভার্সিটির বিতার্কিকদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডিস্থ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ইবাইস ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. কাওসার হোসেন কমেট, সাবেক সচিব বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।