ডায়াবেটিস বা বহুমূত্র রোগের কোন স্থায়ী চিকিত্সা নেই। তবে সম্প্রতি এক গবেষণা রিপোর্টে একটি মজার তথ্য দেয়া হয়েছে। আর তা হচ্ছে যারা শরীর থেকে বাড়তি চর্বি ফেলে দিচ্ছেন তাদের ডায়াবেটিসের সমস্যা কমে যাচ্ছে। আর এরকম একটি তথ্য বেরিয়ে এসেছে ক্লিভল্যান্ড ক্লিনিকের এক গবেষণা রিপোর্টে। শুধু তাই নয়, গবেষকগণ বলছেন, টাইপ-২ ডায়াবেটিস আছে এমন রোগীদের সার্জারির মাধ্যমে শরীরের বাড়তি চর্বি কমানোর পর তাদের ডায়াবেটিসের এতটাই উন্নতি হয়েছে যে, তাদের এখন আর ইনসুলিন নিতে হচ্ছে না।
এ ব্যাপারে ক্লিভল্যান্ড ক্লিনিকের এন্ডোক্রাইনোলজিস্ট ড: সঙ্গীতা ক্যাশিয়াপ মনে করেন যারা চর্বি কমানোর সার্জারি করছেন তাদের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয়েছে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
