গতকাল মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী একটি কোম্পানির ‘পাওয়ার ক্যান্ডি’ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, ওসি আসাদুজ্জামান মুন্সী, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ শাহাদত হোসেন গিয়ে অসুস্থ শিশুদের হাসপাতালে এনে চিকিত্সার ব্যবস্থা করেন। ডাঃ শাহাদত হোসেন বলেন, ক্যান্ডি খেয়ে বাচ্চারা বমি করতে থাকে।
